ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 December, 2020, 1:34 PM
সর্বশেষ আপডেট: Monday, 28 December, 2020, 1:35 PM

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মৌরাও। রোববার তার অফিস এ তথ্য জানিয়েছে। খবর সিএনবিসির।

ব্রাজিলে করোনার প্রাদুর্ভাব ঘটার পর দেশটির শীর্ষ পর্যায়ে বহু কর্মকর্তা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় সবশেষ যুক্ত হলেন মৌরাও। এর আগে দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো গত জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

এক বিবৃতিতে মৌরাও’র অফিস জানিয়েছে, রোববার দুপুরের দিকে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন জাবুরুতে তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দেশটিতে ৩৪৪ জন করোনায় মারা গেছে। এসময় আক্রান্ত হয়েছে আরও প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত প্রায় ৭৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তবে সুস্থ হয়ে উঠেছে ৬৬ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৩৯ জনের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status