ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশি ক্লাব থেকে হুমকি পেয়েছিলেন মালান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 December, 2020, 1:32 PM

বাংলাদেশি ক্লাব থেকে হুমকি পেয়েছিলেন মালান

বাংলাদেশি ক্লাব থেকে হুমকি পেয়েছিলেন মালান

আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-২০তে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান কে? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে বর্তমান টি-২০ র‍্যাংকিং দেখলেই। নিয়মিত দারুণ পারফরম্যান্স করে শীর্ষস্থানটা অনেকদিন ধরেই নিজের দখলে রেখেছেন তিনি। এমন একজনই কি না ভাল খেলার জন্য চাপস্বরূপ হুমকি পেয়েছিলেন বাংলাদেশি এক ক্লাব থেকে!

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেভিড মালানের অভিষেক হয়। ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলাদেশে বেশ পরিচিত তিনি। বিপিএলে ৪ দলের হয়ে খেলেছেন এই ক্রিকেটার। এগুলো হচ্ছে বরিশাল বুলস, ঢাকা ডাইনামাইটস, খুলনা টাইটান্স এবং কুমিল্লা ওয়ারিয়র্স। এর আগে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ মৌসুমে এই ব্যাটসম্যান খেলে যান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। এখানে মোট ২৪টি ম্যাচ খেলেছিলেন তিনি।

লিয়াম ডওসন, ইয়ন মরগান, লুক রাইটদের সঙ্গে ডিপিএল মাতাতে এসেছিলেন মালান। খেলেছিলেন প্রাইম দোলেশ্বর ক্লাবের হয়ে। প্রথম মৌসুমে ১৬ ম্যাচে করেন ৪৯৬ রান। সেবার ৪৯.৬০ গড়ে ৩ হাফ সেঞ্চুরিতে তিনি ছিলেন দলটির তৃতীয় সর্বোচ্চ রান নেয়া ব্যাটসম্যান।

পরের মৌসুমে মাত্র ৮ ম্যাচ খেললেও মালানের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত। একটি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরির সাহায্যে এই ব্যাটসম্যান ৬৭.৬৬ গড়ে করেছিলেন ৪০৬ রান। তবে তাকে এমন পারফর্ম করতে চাপ হিসেবে কিছুটা দিয়েছিল প্রাইম দোলেশ্বর।

সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন মালান। তিনি বলেন, বিদেশি ক্রিকেটার হিসেবে ওরা আপনার কাছ থেকে এমনটাই আশা করবে যে আপনি দলের হয়ে নিজের সেরা খেলাটা খেলবেন। আমি প্রথমে এক বছরের চুক্তিতে ডিপিএলে খেলতে যাই। ওরা আমাকে বলেছিল যে, ৪-৫ ম্যাচ ধারাবাহিক পারফর্ম না করলে পরের বছর আর আসতে পারবে না।

নিয়মিত পারফর্ম করে গেলেও ক্লাব কর্তৃপক্ষের এমন কথা সহজভাবে নিতে পারেননি মালান। এত বছর পরও তিনি ঠিকই মনে রেখেছেন সব। এর মাধ্যমে যেন দেশের ক্লাব ক্রিকেটের দৈন্যতাই আরেকবার প্রকাশ পেল।
 
সম্পাদনায়: তাহের রাব্বী 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status