ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Wednesday, 2 September, 2026, 11:38 AM

ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ইটভাটায় অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে এক সার ও বালাইনাশক ডিলারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কুড়ারপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

অভিযানে খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনের ইটভাটার দুটি কক্ষ থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুতের দায়ে তাঁকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, মালিককে ৪ লাখ টাকা জরিমানা

এ ছাড়া রফিক ট্রেডার্স নামের একটি দোকান থেকে সাড়ে ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ও বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউএনও অমৃত দেব নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সার মজুতের দায়ে সংশ্লিষ্টদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অবৈধ সার মজুতদারদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status