|
বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা বিএনপির উদ্যোগে ভুষনছড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভুষনছড়া বাজার এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে ভুষনছড়া বাজারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে শপথ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবিমল চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন, সহ-সভাপতি আব্দুল হালিম, সুলতান আহমদ মন্ডল, সিনিয়র যুগ্ম সম্পাদক আঃজলিল,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমীন, খলিল, ইউনিয়ন বি এনপির সভাপতি আইয়ুব আলীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছিলেন। বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে অনিয়ম-দুর্নীতি, জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তারা'। কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
