|
যশোরে স্প্রে করে অচেতন ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে স্প্রে করে অচেতন ছয় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আজমল হোসেন (৬০) যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত শেখ আব্দুর রহমানের ছেলে। তিনি নীলগঞ্জ এলাকার সুবল সাহার মিলের ম্যানেজার হিসেবে কর্মরত।প্রাপ্ত তথ্যমতে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে মিল থেকে বের হন আজমল হোসেন। পরে দুপুর ২টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন নতুনহাট এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কের পাশে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে,অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা স্প্রে ব্যবহার করে তাঁকে অচেতন করে তাঁর কাছে থাকা ছয় লাখ টাকা নিয়ে যায় এবং তাঁকে সড়কের পাশে ফেলে রেখে যায়।স্থানীয় লোকজন তাঁকে চিনতে পেরে মিলমালিককে খবর দেন। পরে মিলের লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে আজমল হোসেন হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আটক কে এই ছাত্রলীগ নেতা?
সপ্তাহে ৪০ প্রেমের প্রস্তাব ডি এ তায়েবের, জয়ের কতটি?
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা
সাপ্তাহিক খবর পত্রিকার সম্পাদক হাবিবুল্লাহ বাহার -এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
