|
ডিসেম্বরের মধ্যেই দেশের সব উপজেলায় ফ্যামিলি কার্ড: আহমেদ সোহেল মনজুর এমপি
নতুন সময় প্রতিনিধি
|
![]() ডিসেম্বরের মধ্যেই দেশের সব উপজেলায় ফ্যামিলি কার্ড: আহমেদ সোহেল মনজুর এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর। উপজেলা বিএনপি সভাপতি জনাব এস. এম. আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব এইচ. এম. দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “কোনো প্রকার অপপ্রচারে কেউ কান দেবেন না। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই দেশের অধিকাংশ উপজেলায় ফ্যামিলি ও কৃষক কার্ড পৌঁছে যাবে। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কাছে সরকারের সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।” এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ার জন্য শপথ বাক্য পাঠ করান। তিনি অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আগামী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৩ টি দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ৫টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উপজেল প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উত্তর বাজার দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
