|
গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাছা থানার ৩৮ নম্বর ওয়ার্ডের বগারটেক এলাকায় নাফ এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় পণ্যে মোড়কজাতকরণ সংক্রান্ত তথ্য না থাকা এবং মিল্ক টি পণ্যে অসঙ্গতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান আজিজুল হক (৩৯)-কে ৭৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এরপর বোর্ডবাজারের খাইলকুর বটতলা রহম আলী রোডের তৌহিদ ফুড প্রোডাক্টস বিপণন কেন্দ্রে অভিযান চালানো হয়। সেখানে অন্য স্থান থেকে পণ্য সংগ্রহ করে নিজেদের প্রতিষ্ঠানের নামে মোড়কজাত করার অভিযোগসহ বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির প্রধান সোহাগ আলী (২৪)-কে ৮০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ![]() গাজীপুরে তিন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪ লাখ ৫৫ হাজার টাকা অভিযান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর নিশাত এবং বিএসটিআইয়ের পরিদর্শক চিন্ময় বিষয়টি নিশ্চিত করেন। তবে এসব অনিয়মের ক্ষেত্রে জেল-হাজতে পাঠানোর বিধান থাকলেও কাউকে কারাগারে পাঠানো হয়নি। এছাড়া ব্যাটারি কারখানায় কর্মরত এক চীনা নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টিতেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। জেলা প্রশাসন ও বিএসটিআই কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
