ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এতিমের সম্পত্তি দখলের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 20 November, 2020, 12:01 PM

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এতিমের সম্পত্তি দখলের অভিযোগ

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এতিমের সম্পত্তি দখলের অভিযোগ

সম্পত্তি দখল করতে এতিমদের উপরে জুলুম, অত্যাচার এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি হাসান শিকদার এর বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।  

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এতিম পরিবারের সদস্য তাজনুর আক্তার, তার স্বামী বাকী বিল্লাহ, মাহমুদসহ অন্যান্যরা।

লিখিত বক্তব্যে বাকী বিল্লাহ জানান, এতিম ভাই-বোনসহ তিনি স্বপরিবারে ২২ বছর সৌদি আরবে বাস করতেন। ২০০৮ সালের ২৩ মে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও বড় ভাইয়ের মৃত্যু হয় ও তিন ভাই-বোন আহত হয়ে এক বছর চিকিৎসা শেষে বাংলাদেশে আসেন। এরই মধ্যে হাসানের পিতা সেলিম ও তার ভাই আলতাফ কাউকে কিছু না জানিয়ে এতিমদের অভিভাবক নিযুক্ত হন। তারা ব্যাংকে থাকা দুই কোটি টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার এবং পটুয়াখালী সদরের ব্যবসা প্রতিষ্ঠান আত্মসাৎ করে।

বাংলাদেশে এসে তারা জমাকৃত টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাইলে তাদের তাড়িয়ে দেয়া হয়। ২০১৩ সালে দোকানপাট ভাংচুর ও তাদেরকে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় মামলা হলে (মামলা নং-২০২/১৩) ৫৩ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কার বুঝিয়ে দিয়ে বাকী টাকা ও স্বর্ণালঙ্কার পরে দেবে বলে জামিন নেয়। তাদের সহায়তা করায় ২০১৩ সাল থেকে ধারাবাহিক একাধিক মামলা দিয়ে হয়রানি করে। পুলিশ তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত সেগুলো খারিজ করে দেয়।

তিনি আরো জানান, হত্যা, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলার আসামী হওয়ার পরও ২০১৭ সালে হাসান পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হয়। এরপরই সে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে, না দিলে খুন করার হুমকি দেয়। গত ৭ জুন এতিম নাবালক ২ ভাইসহ তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় তাজনুর আক্তার বাদী হয়ে আদালতে মামলা করেন। সম্পদ জবর দখল ও চাঁদাবাজির ঘটনা ধামাচাপা দিতে তাদের নির্যাতন করে। ওই মামলা থেকে রেহাই পেতে হাসান ১৫ দিনে এতিমদের বিরুদ্ধে ১৭টি মিথ্যা মামলা করে।

এছাড়াও জালাল, আলী আশরাফ, আবদুর রব, নেছার উদ্দিনসহ কয়েকজনকে দিয়ে নামে ৮-এ ১৫টি মিথ্যা অভিযোগ করানো হয়। বর্তমানে হাসানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে হত্যা, চাঁদাবাজী, ডাকাতি, ছিনতাইসহ নিম্নে উল্লেখিত মামলাগুলো চলমান থাকা সত্ত্বেও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতির পদে বহাল রয়েছেন। (জি.আর ২৫৯/২০, ৩১৬/২০, সি.আর ৩৯৯/২০, ৫৬১/২০, ৫৩৮/২০, ৫৬১/২০, ৮২৭/২০,৭৮৮/২০, ৮৭৪/২০ বর্তমানে পটুয়াখালী সদর থানায় জি.আর ২৫৯/২০ নং ডাকাতি মামলা জি.আর ৩৫৪/২০ নং দ্রুত বিচার মামলা, ৩১৬/২০ নং চাঁদাবাজি মামলা এজাহার-ভুক্ত রয়েছে। তাই হাসান ও তার বাহিনীর হাত থেকে জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা-বাহিনীর সহায়তা চাওয়া হয় সংবাদ সম্মেলনে।


সম্পাদনায়:  খালেদ সুজন



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status