ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জের সেই ‘জঙ্গি আস্তানা’ থেকে ৪জনের আত্মসমর্পণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 20 November, 2020, 11:40 AM

সিরাজগঞ্জের সেই ‘জঙ্গি আস্তানা’ থেকে ৪জনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জের সেই ‘জঙ্গি আস্তানা’ থেকে ৪জনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। ওই বাড়ি থেকে এরই মধ্যে চারজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণ করা চারজনের মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


শুক্রবার ভোর থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব-১২। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।

র‌্যাব-১২ এর স্পেশাল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জঙ্গি আস্তানা’ আমরা ওই বাড়িটি অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম কাজ করছে। ঢাকা থেকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।


সম্পাদনায়:  খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status