ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 20 November, 2020, 10:31 AM

সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের

সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের

জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।

শুক্রবার সকালে গণমাধ্যমে র‌্যাবের পাঠানো একটি খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

তিনি বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ আমরা ওই বাড়িটি ঘিরে রেখেছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরো টিম আসছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজশাহী থেকে জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।


সম্পাদনায়:  খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status