ডাচ-বাংলা ব্যাংক এর ডিজিটাল ডেলিভারী চ্যানেল Nexus Gateway এর সহযোগিতায় ডেফোডিল কম্পিউটার্স লিমিটেডের তৈরিকৃত লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এখন খুব সহজেই ড্যাফোডিল গ্রূপের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০,০০০ ছাত্র-ছাত্রীর Tuition Fees প্রদান করতে পারবে।
এই উপলক্ষ্যে ১৬ নভেম্বর, ডাচ্-বাংলা ব্যাংক ও ড্যাফোডিল গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
ড্যাফোডিল গ্রূপের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন ডেপুটি জেনারেল ম্যানেজার একাউন্টস এন্ড ফাইন্যান্স জহির উদ্দিন এবং ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ অপারেশন এন্ড লায়াবিলিটি ডিভিশনের প্রধান মোঃ মোশাররফ হোসেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রূপের ডেপুটি জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবদুর রব ও ডাচ্-বাংলা ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম 'স্মার্ট এডু ইআরপি' দেশের প্রায় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।