|
বাংলাদেশে এলো এইচএমডি ফিচার ফোন
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশে এলো এইচএমডি ফিচার ফোন প্রতিষ্ঠানটির প্রথম পণ্য হিসেবে দেশে আনা হয়েছে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন ‘এইচএমডি ১০১’। ফোনটি স্থানীয়ভাবে সেলেক্সট্রার নিজস্ব কারখানায় উৎপাদন করা হচ্ছে। মঙ্গলবার (৭ জুলাইন) বগুড়ার মম ইন হোটেলে উত্তরবঙ্গের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উপস্থিতিতে ফোনটির উদ্বোধন করা হয়। এইচএমডি জানায়, বাংলাদেশে এখনো বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন যোগাযোগের জন্য ফিচার ফোন ব্যবহার করেন। পাশাপাশি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ডিজিটাল ডিটক্সের সুবিধার কারণে অনেক চাকরিজীবী ও ভ্রমণকারীও সেকেন্ডারি ডিভাইস হিসেবে ফিচার ফোন বেছে নেন। এসব ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় রেখে নতুন ফোনটি তৈরি করা হয়েছে। এইচএমডি ১০১ ফোনে রয়েছে ১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে টানা সাত ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ফোনটিতে আরও রয়েছে ডুয়াল এলইডি টর্চ, বিল্ট-ইন এমপিথ্রি প্লেয়ার, ওয়্যারলেস এফএম রেডিও এবং স্বয়ংক্রিয় কল রেকর্ডিং সুবিধা। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর সংরক্ষণক্ষমতা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এইচএমডির ইমার্জিং এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল বলেন, বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমীন বলেন, ফিচার ফোন এখনো দেশের লাখো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। উত্তরবঙ্গ থেকে এইচএমডি ১০১-এর যাত্রা শুরু হওয়া আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নকিয়ার পরিচিত স্থায়িত্ব এবং এইচএমডির আধুনিক সুবিধার সমন্বয় এই ফোনে পাওয়া যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
