|
ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো বাংলাদেশের রাইজআপ ল্যাবস
নতুন সময় ডেস্ক
|
![]() ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো বাংলাদেশের রাইজআপ ল্যাবস ওপেনএআই পার্টনার নেটওয়ার্ক বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোকে এআই প্রযুক্তি ব্যবহারে সহায়তা করে। এই নেটওয়ার্কের মাধ্যমে অংশীদারেরা বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য এআই প্রযুক্তি তৈরি এবং বাস্তবায়নে কাজ করে। প্রযুক্তিগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং সহযোগিতার সক্ষমতার ভিত্তিতে ওপেনএআই পার্টনারদের মূল্যায়ন করে। পার্টনার নেটওয়ার্কে তিনটি স্তর রয়েছে। এগুলো হলো সিলেক্ট, অ্যাডভান্সড এবং এলিট। সিলেক্ট পার্টনার হিসেবে রাইজআপ ল্যাবস প্রতিষ্ঠানগুলোকে এআই ব্যবহারের সুযোগ চিহ্নিত করতে সহায়তা করবে। পাশাপাশি এআই প্রযুক্তি বাস্তব কাজে যুক্ত করা, অটোমেশন, সফটওয়্যার উন্নয়ন এবং গ্রাহকসেবা উন্নয়নে কাজ করবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
