ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
অপো রেনো১৫ এফ ফাইভজিতে ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন প্রতিশ্রুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 October, 2026, 6:32 PM

অপো রেনো১৫ এফ ফাইভজিতে ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন প্রতিশ্রুতি

অপো রেনো১৫ এফ ফাইভজিতে ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন প্রতিশ্রুতি

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের রেনো১৫ এফ ফাইভজি স্মার্টফোনের জন্য ১৩,৬০০ টাকা মূল্যের ১২ মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন অফার ঘোষণা করেছে। ফলে ব্যবহারকারীরা ছবি তোলা, কনটেন্ট তৈরি ও নিজেদের প্রকাশ করার ক্ষেত্রে আরও বেশি নিশ্চিন্ত অভিজ্ঞতা পাবেন। অফারটি সকল অপো ব্র্যান্ড স্টোরে পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি, তাদের আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ করে দেবে।

এ বছরের জানুয়ারিতে বাজারে আসা অপো রেনো১৫ এফ ফাইভজি এর দৃষ্টিনন্দন ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইন ও দূরদর্শী ক্যামেরা ফিচারের মাধ্যমে ইতোমধ্যেই এক অনন্য অবস্থান তৈরি করেছে। যারা প্রতিদিনের মুহূর্তগুলোকে গল্পে রূপ দিতে ভালোবাসেন, তাদের জন্য এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। পোর্ট্রেট, ভিডিও ও ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ছবি তোলার কাজকে আরও সহজ ও আনন্দদায়ক করেছে এই ফোনটি।

এই চমৎকার অভিজ্ঞতার প্রাণকেন্দ্রে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা কেবল সেলফি তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর ওয়াইড পার্সপেক্টিভের কারণে এখন ফ্রেমে আরও অনেক কিছু চমৎকারভাবে এঁটে যায়; তা বন্ধুদের সাথে তোলা গ্রুপ ছবি হোক বা ট্রাভেল ব্যাকড্রপ কিংবা নতুন ধাঁচের সেলফ-পোর্ট্রেট। ফলে, কনটেন্ট ক্রিয়েটররা নতুন নতুন কম্পোজিশন নিয়ে কাজ করার এবং নিজেদের গল্পটি আরও বিস্তারিতভাবে তুলে ধরার স্বাধীনতা পাবেন।

ক্রিয়েটিভিটির এই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এতে রয়েছে ‘এআই পোর্ট্রেট গ্লো উইথ পপআউট ইমেজ’, যার মাধ্যমে পোর্ট্রেট ছবিগুলোকে আরও আকর্ষণীয় ও দুর্দান্ত করা যায়। এর পপআউট স্টাইলের ভিজ্যুয়াল ইফেক্ট সাধারণ একটি ছবিকেও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার মতো অনন্য করে তোলে। বন্ধুদের সাথে তোলা সাধারণ পোর্ট্রেট, সুন্দর পোশাকের ছবি বা কোনো দারুণ মুহূর্ত; কোনো জটিল এডিটিং স্কিল ছাড়াই ব্যবহারকারীরা তাতে নিজেদের মতো শৈল্পিক ছোঁয়া দিতে পারবেন।

যারা শর্ট-ফর্ম কনটেন্ট তৈরি করতে ভালোবাসেন, ‘পপআউট’ তাদের জন্য ভিডিওতে ক্রিয়েটিভিটির ভিন্নমাত্রা যোগ করে। এটি ভিডিওতে ব্যবহারকারী ও তার চারপাশকে হাইলাইট করতে সহায়তা করে, যা প্রতিদিনের ক্লিপগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। আড্ডা থেকে শুরু করে ক্রিয়েটিভ লাইফস্টাইল, যাই হোক না কেন, ব্যবহারকারীরা নিজেদের গল্পকে নিজস্ব ভঙ্গিতে ফুটিয়ে তোলার সুযোগ পান এতে।

এই চমৎকার অভিজ্ঞতায় বাড়তি স্বাচ্ছন্দ্য যোগ করতে অপো দিচ্ছে ১৩,৬০০ টাকা মূল্যের ১২ মাসের ফ্রি স্ক্রিন প্রোটেকশন। যারা নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ান, প্রতিনিয়ত নতুন আইডিয়া নিয়ে ছবি ও ভিডিও বানান, তারা এখন কোনো চিন্তা ছাড়াই তাদের অপো রেনো১৫ এফ ফাইভজি নিরাপদে ব্যবহার করতে পারবেন।

ফোন কেনার পরও ক্রেতাদের মূল্যায়ন করতে অপোর প্রতিশ্রুতির প্রতিফলন এ উদ্যোগ। বিস্তৃত ডিভাইস কেয়ারের পাশাপাশি, ক্রিয়েটর-নির্ভর স্মার্টফোন অভিজ্ঞতার মাধ্যমে অপো স্ক্রিনের অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে ব্যবহারকারীদের নিশ্চিন্তে রাখতে চায়; এবং একইসাথে, মুহূর্তগুলো ধারণ করা এবং ভাবনা ও গল্পগুলোর মাধ্যমে তাদের উৎসাহিত করতে চায়।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, অপোতে ক্রেতাদের জন্য উদ্ভাবনী স্মার্টফোনের চেয়েও বেশি কিছু নিশ্চিত করা আমাদের প্রতিশ্রুতি। আমরা বিশ্বাস করি, ডিভাইসের মালিকানার এই পুরো সময়ে আমাদের ক্রেতদের কেয়ার করাই এই সহযোগিতার মূল উদ্দেশ্য। যারা নতুন কিছু তৈরি করতে চান ও নিজেদের প্রকাশ করতে চান, মূলত তাদের জন্যই অপো রেনো১৫ এফ ফাইভজি নিয়ে আসা হয়েছে। এই অফারটির মাধ্যমে আমরা আমাদের ক্রেতাদের জন্য আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে চাই।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সকল অপো ব্র্যান্ড স্টোরে অপো রেনো১৫ এফ ফাইভজির ১৩,৬০০ টাকা মূল্যের ১২ মাসের এই ফ্রি স্ক্রিন প্রোটেকশন অফারটি উপভোগ করা যাবে। গ্রাহকসেবাকে সবসময় প্রাধান্য দিয়ে অপো ক্রেতাদের স্মার্টফোনের সুরক্ষা যেমন বাড়াচ্ছে, তেমনই নিজেদের আরও স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগও করে দিচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status