ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
দুর্গাপূজায় দীঘিনালার ৯ মণ্ডপে নিরাপত্তার আশ্বাস সেনাবাহিনীর
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Wednesday, 7 October, 2026, 7:32 PM

দুর্গাপূজায় দীঘিনালার ৯ মণ্ডপে নিরাপত্তার আশ্বাস সেনাবাহিনীর

দুর্গাপূজায় দীঘিনালার ৯ মণ্ডপে নিরাপত্তার আশ্বাস সেনাবাহিনীর

খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর ২৬) দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলআমিন, এসইউপি, পিএসসি-এর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি, জোনের অন্যান্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ, আনসার ও ভিডিপির প্রতিনিধি, উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধি, পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন।

আলোচনা সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, আনসার-ভিডিপিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। পূজার সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

সভা শেষে দীঘিনালা জোনের পক্ষ থেকে উপজেলার নয়টি পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলআমিন।

এ সময় জোন কমান্ডার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে দীঘিনালা জোন সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজা চলাকালে দীঘিনালা জোনের পক্ষ থেকে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।

সভায় উপস্থিত পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status