|
মুকসুদপুরে স্ত্রীর চুল কেটে ও হাত-পা বেঁধে নির্যাতন, স্বামী আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() মুকসুদপুরে স্ত্রীর চুল কেটে ও হাত-পা বেঁধে নির্যাতন, স্বামী আটক ভুক্তভোগী দুই সন্তানের মা সোনিয়া (২৫) মুন্সীগঞ্জের চরমুসুরিয়া এলাকার লোকমান সরকারের মেয়ে। নির্যাতনকারী নাজমুল ওই গ্রামের নওয়াবালি শেখের ছেলে। স্থানীয়রা জানায়, নাজমুল প্রায়ই নেশা করে তার স্ত্রী সোনিয়াকে মারধর করতো। এরই জের ধরে সোমবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ঘরে তালা দিয়ে আটকে রেখে স্ত্রী সোনিয়ার হাত-পা বেঁধে মাথার চুল কেটে দুই শিশু সন্তান আবু রায়হান (৮) ও আবু মুছার (৪) সামনে রাতভর নির্যাতন করে। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা গৃহবধূর চিৎকার শুনে এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে তালা ভেঙে গৃহবধূ ও শিশুসন্তানদের উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মাদকসেবী স্বামী নাজমুলকে আটক করা হয়। আহত সোনিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সোনিয়া জানান, নেশা করে বাড়িতে এসে মাঝে মধ্যে আমাকে সামান্য বিষয় নিয়ে মারধর করে। সোমবার রাতে কথাকাটাকাটির একপর্যায় আমার দুই শিশু সন্তানের সামনে আমাকে হাত পা বেধে চুল কেটে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করেছে, রাতভর নির্যাতন করেছে। আমি এর বিচার চাই। আটক নাজমুল জানায়, আমার স্ত্রী পালিয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হাত-পা বেঁধে ও চুল কেটে রেখেছি। যাতে সে না যেতে পারে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর জানান, নাজমুল মাদকসেবী, সে প্রায়ই মাদক খেয়ে তার স্ত্রীকে মারধর করে। মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানান, খবর পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূসহ দুই সন্তানকে উদ্ধার ও নির্যাতনকারী স্বামী নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় পাঠিয়ে দিয়েছি। স্ত্রী মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
