|
ফল প্রকাশের সাথেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষা মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফল প্রকাশের সাথেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: শিক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও বাংলাদেশ সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে “আনন্দময় শিক্ষা” ও 'আমার কারিগরি শিক্ষা' বই চালু করছে। এবার শিক্ষার্থীরা ফল প্রকাশের সাথেই নতুন পাঠ্যবই পাবে। ' শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‘সরকার আগামী বছর থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও দুপুরের খাবার (মিড-ডে মিল) দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে দেশের জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো সংস্কার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।’ এ সময় বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি,চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীনা আক্তার, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন কচুয়া পৌরসভায় 'ব্রেস্ট ফিডিং এবং কিডস কর্ণার ' ; কচুয়া উপজেলার 'পরিদর্শন কক্ষ'; উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় প্রাঙ্গণে 'অফিসার্স ক্লাব ইনডোর স্টেডিয়াম ' উদ্বোধন করেন মন্ত্রী।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
