ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য জানালো এসআই আকবর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 5:55 PM

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য জানালো এসআই আকবর

রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য জানালো এসআই আকবর

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যায় অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়ার সাত দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের এপিপি সৈয়দ শামীম এই তথ্য জানিয়েছেন।

রায়হানকে হত্যাকাণ্ডের দায় আকবর নেননি জানিয়ে তিনি বলেন, আকবর বলেছেন, তিনি একা দায়ী নন। তিনিসহ এই মামলার আসামিরা সবাই মিলেই রায়হানকে পিটিয়ে আহত করেছেন। এরপর রায়হানকে হাসপাতালেও নিয়ে যান তারা। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

এর আগে, ১০ নভেম্বর সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে আকবরকে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আবুল কাশেম তা মঞ্জুর করেন।

বাকি আসামিরা হলেন- কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ, টিটু দাস, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status