|
এনায়েতপুরে ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা
নতুন সময় প্রতিনিধি
|
![]() এনায়েতপুরে ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা অর্ধসমাপ্ত সড়কের কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান কাদা ও পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। পাশাপাশি যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ অসমাপ্ত থাকলেও তা দ্রুত শেষ করার কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই দ্রুত সড়কের নির্মাণকাজ সম্পন্ন করে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
