ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে লাখ লাখ টাকার মালামাল আত্মসাৎ স্বামী-স্ত্রী আটক
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 28 November, 2026, 4:04 PM

যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে লাখ লাখ টাকার মালামাল আত্মসাৎ স্বামী-স্ত্রী আটক

যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে লাখ লাখ টাকার মালামাল আত্মসাৎ স্বামী-স্ত্রী আটক

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানির কর্মকর্তা পরিচয়ে ভুয়া ওয়ার্ক অর্ডার দিয়ে লাখ লাখ টাকার মালামাল আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে সাইবার ইনভেস্টিগেশন টিম যশোর।

খুলনা ও যশোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, একটি পকেট রাউটার ও সাতটি সিমকার্ড জব্দ করা হয়েছে।আটকরা হলেন পাবনার চাটমোহর উপজেলার দোদারিয়া পূর্বপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে খালেক সরকার ও তার স্ত্রী খুলনার সোনাডাঙ্গা থানার রায়ের মহল এলাকার চান সরদারের মেয়ে নীলা খাতুন।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে খুলনার খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। খালেক সরকারের বিরুদ্ধে চেক ডিজঅনার ও প্রতারণাসহ পাঁচটি মামলা এবং নীলার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।সাইবার ইনভেস্টিগেশন টিমের এসআই দেবব্রত ঘোষ জানান, গত ১৭ অক্টোবর যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজিবুল হক তূর্যর হোয়াটসঅ্যাপে এক ব্যক্তি নিজেকে ঢাকার মহাখালীর প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দেন।

রাজিবুল হক তূর্য যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের ভাতিজা এবং সাবেক চেয়ারম্যান প্রয়াত আনজুরুল হক বিটুর ছেলে।পরে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে গাজীপুরের ফারাজ ট্রেড ইন্টারন্যাশনালের কাছ থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামাল অর্ডার করেন।

২৩ অক্টোবর মালামালগুলো যশোরের বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল এলাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু শানতলা পেপসি গেট এলাকায় প্যারাগন ফিডের কর্মচারী পরিচয়ে প্রতারক চক্রটি ট্রাক থেকে মালামাল নামিয়ে নছিমনে করে অন্যত্র সরিয়ে নেয়।পরবর্তী তদন্তে জানা যায়, প্যারাগন ফিডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের মোবাইল নম্বর ক্লোন অথবা তার পরিচয় ও যোগাযোগের তথ্য জালিয়াতি করে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করা হয়েছিল।

একইভাবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গ্রামের মেসার্স আর এন ইন্টারন্যাশনালের মালিক সুরেশ কুমার আগরওয়ালের কাছে কাজী ফার্মের পরিচালক পরিচয়ে ৭৫ মেট্রিক টন গমের অর্ডার দেয় চক্রটি। বিভিন্ন স্থান থেকে মালামাল ডেলিভারি নেওয়ার পাশাপাশি দ্রুত বিল পরিশোধের আশ্বাস দিয়ে টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকা বকেয়া রাখা হয়।বিল পরিশোধ না করায় সন্দেহ হলে সুরেশ কুমার কাজী ফার্মের শানতলা অফিসে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন, প্রতারকদের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সম্পর্ক নেই।

এসব ঘটনায় দুটি মামলা হয়। তিনটি মামলার মধ্যে ফতেপুরের রাজিবুল হক তূর্যর মামলায় খালেক ও নীলাকে এবং অপর দুটি মামলায় শুধু নীলাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status