ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 November, 2026, 12:46 PM

সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস

সাভারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ৩ বাস

সাভারে পৃথক স্থানে তিনটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসগুলোতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

শনিবার (২৮ নভেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত দেড়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।  অপরদিকে, ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় আলিফ পরিবহনের পার্কিং করা একটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে বলে জানান তিনি। 

এ ছাড়া সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, রাত ৩টা ১৫ মিনিটে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসে আগুন দেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status