ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটে এমপি মালিকের বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 November, 2026, 1:03 PM

সিলেটে এমপি মালিকের বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেটে এমপি মালিকের বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে গভীর রাতে পেট্টোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত তিনটা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন।

এ সময় সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

নগর পুলিশ জানায়, ভোরের দিকে পিকআপে করে আসা কয়েকজন এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বাসভবনে থাকা নৈশপ্রহরী দ্রুত তৎপর হলে হামলাকারীরা পালিয়ে যায়। নৈশপ্রহরীরাও দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

উপ-পুলিশ কমিশনার আফজাল বলেন, “কে বা কারা কোন দিক থেকে একটি পিকআপে গাড়ি দিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত হচ্ছে।”

“আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আতঙ্ক তৈরি করার জন্য এটি করা হয়েছে”, বলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status