ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
গুপ্তধনের লোভে ৬ সন্তানকে বলি দেয়ার চেষ্টা দুই বাবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 6:04 PM

গুপ্তধনের লোভে ৬ সন্তানকে বলি দেয়ার চেষ্টা দুই বাবার

গুপ্তধনের লোভে ৬ সন্তানকে বলি দেয়ার চেষ্টা দুই বাবার

গুপ্তধনের লোভে ৬ সন্তানকে বলি দেয়ার পরিকল্পনা করেছিলেন তাদের বাবা। ওই ৬ সন্তানের বাবা-চাচাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ভারতের আসামের একটি গ্রামে এমনই একটি ঘটনা ঘটেছে।

তবে পুলিশের কাছে ওই দুই ভাই এবং তাদের পরিবারের সদস্যরা এ অভিযোগ অস্বীকার করেছে। দুই ভাইয়ের ৬ সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।  

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, গুয়াহাটি থেকে প্রায় ৩৭০ কিলোমিটার পূর্বে শিবসাগর জেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে দিমোউমুখ গ্রামের বাসিন্দারা পুলিশকে তাদের সন্দেহের কথা জানান।

স্থানীয়রা জানান, শিবসাগর থেকে ৪৫ কিলোমিটার দূরের সোনারি এলাকায় সাধু হিসেবে পরিচিত এক ব্যক্তি দুই ভাইকে বলেছে, তারা তাদের নিজেদের বাড়ির একটি আমগাছের নিচে লুকানো স্বর্ণ পাবে যদি তারা নিজেদের সন্তানদের বলি দেয়।

জামিউর ও শফিউল দুই ভাইয়েরই মোট তিনটি করে সন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই ভাই তাদের ৬ সন্তানকে নির্জনে আটকে রাখার পর গ্রামবাসীর সন্দেহ বেড়ে যায়। এরপরই তারা জামিউর ও শফিউর, তাদের স্ত্রী এবং সন্তানদের শিবসাগর সদর থানায় ধরে নিয়ে যায়।

দুই ভাইয়ের পরিবারের সদস্যরা বলছেন, এক মাস আগে তারা সোনারির ওই সাধুর কাছে গিয়েছিলেন। তবে গুপ্তধন লাভের উদ্দেশ্যে নয়, সন্তানদের স্বাস্থ্যের অবনতি ঠেকানোর পরামর্শ নিতে গিয়েছিলেন।


সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status