ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ভিন্ন ধর্মে বিয়ে করলে ৫ বছরের জেল, হবে না জামিন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 6:10 PM

ভিন্ন ধর্মে বিয়ে করলে ৫ বছরের জেল, হবে না জামিন!

ভিন্ন ধর্মে বিয়ে করলে ৫ বছরের জেল, হবে না জামিন!

উত্তরপ্রদেশ, কর্নাটক ও হরিয়ানার পর এবার মধ্যপ্রদেশ সরকারও জানিয়ে দিয়েছে, ‘লাভজিহাদ’ বন্ধ করতে দ্রুত আইন আনবে তারা। বিধানসভার পরবর্তী অধিবেশনেই এ নিয়ে বিল আনা হবে বলে আজ মঙ্গলবার জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

নরোত্তম মিশ্র জানান, এই আইন ভঙ্গ করলে পাঁচ বছরের কারাদণ্ডের বিষয়ে চিন্তাভাবনা চলছে। শুধু তাই নয়, জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হবে। এই ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও যারা জড়িত থাকবেন, তাদেরও মূল অভিযুক্ত হিসেবে ধরা হবে। মিশ্র বলেন, ‘স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে গেলেও এক মাস আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে।’

গত ৬ নভেম্বর কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, তার সরকার ‘লাভ জিহাদ’র বিরুদ্ধে আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে। ওই একই দিনে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, তার সরকারও এর বিরুদ্ধে আইন আনবে।

সাধারণত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘লাভ জিহাদ’ শব্দবন্ধটি ব্যবহার করে। তাদের যুক্তি, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। চলতি বছর ফেব্রুয়ারিতেই সংসদে কেন্দ্র জানিয়েছিল, কোনো কেন্দ্রীয় সংস্থাই ‘লাভ জিহাদ’র বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। আইনেও ‘লাভ জিহাদ’র অস্তিত্ব নেই।

কয়েক দিন আগে হরিয়ানার ফরিদাবাদের কাছে বল্লভপুরে একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে নিকিতা তোমর নামের ২১ বছরের এক তরুণীকে কলেজের সামনেই গুলি করে খুন করা হয়। অভিযুক্ত দুই যুবকই ভিন্ন ধর্মের। অভিযোগ ওঠে ‘লাভ জিহাদ’র। তার পরই বিজেপি শাসিত তিন রাজ্য উত্তরপ্রদেশ, হরিয়ানা ও কর্নাটক এ নিয়ে সুর চড়াতে শুরু করে।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status