ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩
আয়কর ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে প্রায় ৮ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 July, 2026, 4:19 PM

আয়কর ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে প্রায় ৮ লাখ টাকা জরিমানা

আয়কর ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে প্রায় ৮ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৩–২৪ ও ২০২৪–২৫ অর্থবছরে আয়কর আইনের বিধান লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, প্রচলিত আয়কর আইনের ১৪৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়েছে। কর পরিপালনে অনিয়ম ধরা পড়ায় এনবিআর তদন্ত শেষে আর্থিক দণ্ড আরোপ করে। কর ফাঁকি রোধে এনবিআরের চলমান তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে কর-সংক্রান্ত বিষয় ছাড়াও ‘ঘরের বাজার’-এর বিভিন্ন পণ্যের মান এবং বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ সামনে এসেছে। ভোক্তাদের একাংশের দাবি, প্রতিষ্ঠানটি কিছু পণ্য ‘অর্গানিক’, ‘খাঁটি’ কিংবা ‘প্রাকৃতিক’ হিসেবে প্রচার করলেও বাস্তবে সেসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে কয়েকজন ভোক্তা মসলার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার একজন প্রবাসী ক্রেতা দাবি করেছেন, প্রতিষ্ঠানটি থেকে কেনা ‘এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল’-এর গুণগত মান নিয়ে পরে তার সন্দেহ তৈরি হয়। এসব অভিযোগ অনলাইনে ব্যাপক আলোচনা সৃষ্টি করলেও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ‘ঘরের বাজার’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুস সাকিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। পরে খুদে বার্তায় তিনি জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানের লিগ্যাল টিমের সঙ্গে অফিসিয়াল ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামশেদ মজুমদারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, ই-কমার্স খাতে ভোক্তাদের আস্থা ধরে রাখতে কর আইন যথাযথভাবে অনুসরণ, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং বিজ্ঞাপনে দেওয়া দাবির সত্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভোক্তাদের অভিযোগ দ্রুত ও স্বচ্ছভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status