|
শুরু হলো ‘টুরাগ অ্যাক্টিভ গোল ফেস্ট’ ক্যাম্পেইন
নতুন সময় ডেস্ক
|
![]() শুরু হলো ‘টুরাগ অ্যাক্টিভ গোল ফেস্ট’ ক্যাম্পেইন ফুটবল বিশ্বকাপ ২০২৬ জমে উঠার সাথে সাথে প্রতিযোগিতাটি ফুটবলপ্রেমীদের মাঝে প্রচুর সাড়া ফেলেছে। অংশগ্রহনকারীদের অনুরোধে টুরাগ অ্যাক্টিভ ক্যাম্পেইনের সময় ১৯ তারিখ (ফাইনাল) পর্যন্ত বর্ধিত করেছে। ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ‘Re-live the Glory’। টুরাগ অ্যাক্টিভের প্রত্যাশা, বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর গোলগুলোর উদযাপন নতুনভাবে ফুটে উঠবে বাংলাদেশের মানুষের নিজস্ব গল্প, আবেগ ও সৃজনশীলতায়। অংশগ্রহণকারীদের ১০ থেকে ৩০ সেকেন্ডের গোলের ভিডিও তৈরি করে সোস্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। ভিডিওতে বিশ্বকাপের কোনো স্মরণীয় গোলের মুহূর্ত থাকতে হবে। পোস্টে #TuraagActiveGoalFest এবং #TuraagActive হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। প্রতিযোগিতায় অংশ নিতে টুরাগ অ্যাক্টিভের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট অনুসরণ করতে হবে এবং পুরো ক্যাম্পেইন চলাকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল 'পাবলিক' রাখতে হবে। ভিডিও ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে আপলোড করে @turaagactive-কে ট্যাগ করতে হবে। একাধিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করলে প্রতিটি প্ল্যাটফর্মে আলাদা ভিডিও জমা দিতে হবে। এরপর পোস্টের লিংক টুরাগ অ্যাক্টিভের ইনবক্সে পাঠিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। টুরাগ অ্যাক্টিভের স্ট্রাটেজিক অ্যাডভাইজর মোহাম্মদ নাঈম আখতার জানান, প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ করা হবে গোলের ভিডিওর সৃজনশীলতা, গল্প বলার ধরন, নির্মাণমান এবং দর্শকদের সম্পৃক্ততার ভিত্তিতে। বিশেষভাবে বিবেচনায় থাকবে ভিডিওর ভিউ, শেয়ার, রিচ এবং সামগ্রিক প্রভাব। প্রথম স্থান বিজয়ীর জন্য থাকছে ১ লাখ টাকা নগদ পুরস্কার। পাশাপাশি নির্বাচিত বিজয়ী সেরা ১০ জন পাবেন ৫ হাজার টাকা মূল্যের টুরাগ অ্যাক্টিভ গিফট ভাউচার, যা দেশের যেকোনো টুরাগ অ্যাক্টিভ স্টোরে ব্যবহার করা যাবে। তিনি আরও জানান, আগামী ১৯ জুলাই ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। পরিচয় যাচাই শেষে বিজয়ীদের টুরাগ অ্যাক্টিভের নির্ধারিত স্টোর থেকে পুরস্কার গ্রহণ করতে হবে। এছাড়া বিজয়ী কনটেন্ট নির্মাতাদের জন্য থাকছে টুরাগ অ্যাক্টিভের বিশেষ ‘Meet the Creator’ সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ, যেখানে তাঁরা নিজেদের সৃজনশীল যাত্রা ও বিশ্বকাপ উদযাপনের গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে পারবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
