ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার মানি লন্ডারিং মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 July, 2026, 12:39 PM

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার মানি লন্ডারিং মামলা

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৪ কোটি টাকার মানি লন্ডারিং মামলা

‎বিমান টিকিট দেওয়ার কথা বলে কয়েক শ’ গ্রাহক ও সাব-এজেন্টের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকার মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) রাজধানীর মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সাতজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। 

সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ‎সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‎মামলার আসামিদের মধ্যে রয়েছেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম, প্রেসিডেন্ট এম এ রশিদ শাহ সম্রাট, তিন পরিচালক, হেড অব ফাইন্যান্স মো. সাকীব হোসেন ও সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী মোতাহের হোসেন।
‎সিআইডি জানায়, ২০১৬ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বিভিন্ন সময় গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করলেও অনেক ক্ষেত্রে টিকিট সরবরাহ করেনি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ২০২৫ সালের ১ আগস্ট দেশত্যাগ করেন।
‎অনুসন্ধানে দেখা গেছে, প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থ অন্য হিসাবে স্থানান্তর, উত্তোলন ও রূপান্তরের মাধ্যমে এর উৎস ও মালিকানা গোপনের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাতেরও প্রমাণ মিলেছে বলে দাবি সিআইডির।
‎সংস্থাটি জানিয়েছে, প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা বিভিন্ন ব্যাংকিং লেনদেনের মাধ্যমে স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status