|
পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে?
নতুন সময় ডেস্ক
|
![]() পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে? এ দিন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীমনি রসিকতা করে পোস্ট দেন। নেটিজেনরাও মজার ছলে পোস্টটি শেয়ার রতে থাকেন, ক্যাপশনে লিখেন নানান মন্তব্য। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ফেসবুক নিউজফিডে। পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব, ফাইনাল। ![]() পরীমনির বিয়ে ঠেকাতে চেয়েছিলেন কে? ওই পোস্টের কয়েক ঘণ্টা পর পরীমনি আবার পোস্ট দেন ইংল্যান্ডের তারকা খেলোয়াড় হ্যারি কেইনের নাম মেনশন করে। লিখেন, Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে! চলতি বিশ্বকাপে লিওনেল মেসির দলকে সমর্থন জানিয়ে আসছেন এই অভিনেত্রী। টুর্নামেন্টে দলের প্রতিটি সাফল্য উচ্ছ্বাসের সঙ্গে উদ্যাপন করছেন এবং তা ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে দেখা যায় পরীমনিকে। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল PORI। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ সংগীত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
