|
বড় ব্যাটারি ও আকর্ষণীয় অফারে ভিভো ওয়াই৫০০
নতুন সময় ডেস্ক
|
![]() বড় ব্যাটারি ও আকর্ষণীয় অফারে ভিভো ওয়াই৫০০ ভিভোর দাবি, ওয়াই৫০০-এ রয়েছে সেগমেন্টের সবচেয়ে বড় ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ব্যাকআপ নিশ্চিত করবে। পাশাপাশি ৬ বছরের ব্যাটারি হেলথ কমিটমেন্ট এবং রিভার্স চার্জিং সুবিধা থাকায় ব্যবহারকারীরা দীর্ঘদিন নির্ভরযোগ্য পারফরম্যান্স পাবেন। ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৪.৪৭ শতাংশ এবং আল্ট্রা-স্লিম ১.৩৫ মিলিমিটার বেজেল। ২৮০০×১২৬০ রেজ্যুলেশন, ৪৪৯ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১.০৮ বিলিয়ন রং প্রদর্শনের সক্ষমতা ছবি ও ভিডিওকে আরও প্রাণবন্ত করে। এছাড়া ১২০ হার্জ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট এবং সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় উজ্জ্বল আলোতেও পরিষ্কারভাবে কনটেন্ট দেখা যায়। এসজিএস লো ব্লু লাইট ও লো ফ্লিকার সার্টিফিকেশন দীর্ঘ সময় ব্যবহারে চোখের চাপ কমাতে সহায়তা করে। ডুয়াল স্টেরিও স্পিকার গেমিং ও বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটার প্রযুক্তির প্রসেসর, যার আনতুতু স্কোর প্রায় ৬ লাখ ৮০ হাজার। এটি মাল্টিটাস্কিং, গেমিং এবং দৈনন্দিন ব্যবহারে দ্রুত ও মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে। ফোনটি অরিজিনওএস ৬ অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এআই চেঞ্জ স্কাই, আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি, নেবুলা উইন্ডো ক্যামেরা ডিজাইন এবং অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ফোনটিকে আরও আকর্ষণীয় ও টেকসই করেছে। উদ্বোধনী অফারের অংশ হিসেবে ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত ভিভো ওয়াই৫০০ কিনলে গ্রাহকরা একটি স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের শূন্য শতাংশ সুদে (০% ইএমআই) কিস্তি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। প্রতিটি ডিভাইসের সঙ্গে থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং বিশেষ ডেটা বান্ডেল (শর্ত প্রযোজ্য)। বাংলাদেশের বাজারে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটি পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু—এই দুই রঙে পাওয়া যাচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
প্রাকৃতিক বিপর্যয়, প্রাতিষ্ঠানিক অনমনীয়তা ও রাষ্ট্রীয় উদাসীনতা: দুর্যোগে এইচএসসি পরীক্ষা এবং বিপন্ন ছাত্র-নিরাপত্তা
সংসদ ভবনের সামনে থেকে আন্দোলনরতদের পিটিয়ে সরাল পুলিশ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীরা
শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
