|
শাওমির মুনাফা কমল ৫৭ শতাংশ, চাপে স্মার্টফোন ব্যবসা
নতুন সময় ডেস্ক
|
![]() শাওমির মুনাফা কমল ৫৭ শতাংশ, চাপে স্মার্টফোন ব্যবসা শাওমির মুনাফা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও কম হয়েছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা ৫২০ কোটি ইউয়ান হতে পারে বলে ধারণা করেছিলেন বিশ্লেষকেরা। তবে মুনাফায় বড় পতন হলেও কোম্পানিটির আয় পূর্বাভাস ছাড়িয়েছে। এ সময়ে শাওমির আয় হয়েছে ১ লাখ ৭২৩ কোটি ৯৫ লাখ ইউয়ান। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১ লাখ ৫৫০ কোটি ইউয়ান। তবে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় আয় কমেছে ৫ দশমিক ২ শতাংশ। ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় ছিল ১ লাখ ১ হাজার ৩১২ কোটি ৭ লাখ ইউয়ান। মুনাফা কমার পেছনে স্মার্টফোন বাজারে তীব্র প্রতিযোগিতা, যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবসায় দুর্বলতাকে দায়ী করা হচ্ছে। বিশেষ করে চীনের গাড়ির বাজারে চাহিদা কমে যাওয়ায় শাওমির নতুন ব্যবসাগুলো চাপের মুখে পড়েছে। তৃতীয় প্রান্তিকে বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য নতুন উদ্যোগের ব্যবসায় কোম্পানিটির পরিচালন লোকসান হয়েছে ৩৪০ কোটি ইউয়ান। এ সময়ে বৈদ্যুতিক গাড়ি ব্যবসার আয় আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৯ শতাংশ কমে ২ হাজার ২৭০ কোটি ইউয়ানে দাঁড়িয়েছে। স্মার্টফোন ব্যবসাতেও দুর্বলতা দেখা দিয়েছে। এ খাতে আয় কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে শাওমির স্মার্টফোন সরবরাহ ৩০ শতাংশের বেশি কমেছে। ফলে বাজার অংশীদারত্ব নেমে এসেছে ১২ শতাংশে। পাশাপাশি মেমোরি চিপের দাম বৃদ্ধি কোম্পানিটির মুনাফায় বাড়তি চাপ তৈরি করেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
