ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
আসিফ নজরুল করোনা আক্রান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 4:35 PM

আসিফ নজরুল করোনা আক্রান্ত

আসিফ নজরুল করোনা আক্রান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট ড. আসিফ নজরুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছে তিনি।  

গত ১৬ নভেম্বর তার করোনা পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ড. আসিফ নজরুল।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম আমার করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ্ ভালো হয়ে যাব।’

১৯৬৬ সালের ১২ জানুয়ারি ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন ডা. আসিফ নজরুল। তিনি নব্বইয়ের দশকের শুরুতে উপন্যাস লেখা শুরু করেন। সে সময়ে নিষিদ্ধ কয়েকজন, ক্যাম্পাসের যুবক, আক্রোশসহ তার বিভিন্ন উপন্যাস পাঠকপ্রিয়তা অর্জন করে। সম্ভাবনাময় একজন ঔপন্যাসিক হিসেবে তিনি আলোচিতও ছিলেন।

১৯৯৪ সালে পিএইচডি করতে লন্ডনে যাওয়ার পর তার সৃজনশীল লেখালেখি থেমে যায়। ১৯৯৯ সালে দেশে ফেরার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ শুরু করেন। পরে কলামিস্ট ও টিভি টকশোর আলোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। গত কয়েক বছরে কিছু ছোটগল্প লিখলেও দীর্ঘ বিরতির পর উপন্যাস লিখেছেন ২০১৬ সালে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status