ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা সুপারের যাবজ্জীবন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 4:37 PM

ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা সুপারের যাবজ্জীবন

ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা সুপারের যাবজ্জীবন

আলোচিত মাদরাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় মাত্র তিন কার্যদিবসে রায় দিলেন আদালত। কুষ্টিয়ার মিরপুর থানার ওই ঘটনার রায়ে মাদরাসার সুপার আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সোয়া ১টায় এ রায় দেন আদালত। রায়ে জরিমানা অনাদায়ে ওই শিক্ষককে আরও ১ বছরের জেল দেওয়া হয়েছে। ধর্ষণ মামলায় এতো দ্রুত সময়ে রায় দেওয়ার ঘটনা জেলায় এটিই প্রথম। দেড় মাস আগে এ মামলা দায়ের করা হয়।

আদালত সূত্র জানিয়েছে, গত ৩ ও ৪ অক্টোবর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়া এলাকায় সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদরাসায় ১৩ বছরের এক ছাত্রীকে দুই দফায় ধর্ষণ করেন মাদরাসার মুহতামিম আব্দুল কাদের। ঘটনার পর মেয়েটির বাবা বাদী হয়ে মাদরাসার মুহতামিমের (বড় হুজুর) বিরুদ্ধে মামলা দায়ের করেন। মিরপুর থানা পুলিশ তদন্ত করে মাত্র ৭ দিনে আদালতে গত ১৩ অক্টোবর তাকে অভিযুক্ত করে চার্জশিট দেয়।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, মাদরাসার ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর মামলা দায়ের করে তার বাবা। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতারের পাশাপাশি ৭ দিনের মধ্যে চার্জশিট দেয়। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক চার্জ গঠনের পর মাত্র তিন কার্যদিবসে সাক্ষীগ্রহণ শেষে রায়ের দিন ধার্য্য করেন। গত ১২ নভেম্বর এ মামলার চার্জ গঠন করেন আদালত। ১৩ ও ১৪ নভেম্বর ছুটি ছিল। ১৫ নভেম্বর বাদীসহ ১৩ জনের সাক্ষ্য নেন আদালত। আর আজ দুপুরে বিচারক আসামির উপস্থিতিতে রায় দেন।

আদালতের পিপি আব্দুল হালিম বলেন, মাত্র তিন কার্যদিবসে রায় হওয়ার বিষয়টি দেশে বিরল। দ্রুত এ রায়ের মাধ্যমে নির্যাতিত পরিবারটি ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের মাধ্যমে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়ে গেল। আগামীতে দ্রুততম সময়ের মাধ্যে এ ধরনের রায় আরও হবে বলে আমরা আশা করছি।

সম্পাদনায়: এম আলমগীর
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status