|
হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭২
নতুন সময় প্রতিবেদক
|
![]() হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু, শনাক্ত ১৭২ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জন প্রাণ হারিয়েছেন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৩ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৪, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৪, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯২০ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮৫১ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩৩৩ জন, রাজশাহীতে ২৭, সিলেটে ৬৯, চট্টগ্রামে ১৯৬, বরিশালে ১১৪, ময়মনসিংহে ৪৬, খুলনায় ৫৪, রংপুরে ১২ জন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৬ হাজার ৮৭৮ জন। যার মধ্যে ৯৩ হাজার ২৬০ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৬৪। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৯০৭। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
