|
সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিবেদক
|
![]() সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ রাত পৌনে তিনটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা ৩৭ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশে অবস্থিত সচিবালয় মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
