ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
স্বামীকে বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 4:13 PM

স্বামীকে বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী

স্বামীকে বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী

‘আমার স্বামী যদি মারা যায়, তাহলে আমি কাকে নিয়ে বাঁচব? তাই স্বামীকে কিডনি দিয়েছি। দুইজন একটি করে কিডনিতে, যতদিন আল্লাহ বাঁচায় রাখেন, ততদিন বেঁচে থাকব।’

কথাগুলো বলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী সেতু খাতুন।

হাসপাতালের বিছানায় এভাবেই স্বামীর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন এক সন্তানের এই জননী।

প্রত্যন্ত অঞ্চলের এ নারীর স্বামী রাশিদুলের দুটি কিডনিই সম্প্রতি নষ্ট হয়। মৃত্যুপথযাত্রী স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দেন সেতু।

রাশিদুলের চাচাতো ভাই সবুজ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে তাদের অস্ত্রোপচার করা হয়। স্বামী, স্ত্রী উভয়ই সুস্থ আছেন।

হরিণাকুণ্ডুর হরিশপুর গ্রামের রাশিদুরের সঙ্গে সাড়ে তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় কুষ্টিয়া সদর উপজেলার হাতিভাঙ্গা গ্রামের সেতু খাতুনের।

ভালোবাসার সংসারে বিভীষিকা নেমে আসে তিন মাস আগে, যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাশিদুল। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে।

কিডনি কেনার সামর্থ্য ছিল না মধ্যবিত্ত পরিবারটির। স্বামীকে বাঁচাতে তাই নিজের একটি কিডনি দেন সেতু।

সেতুর মা নুরনাহার বেগম বলেন, আমার মেয়ে স্বামীর জন্য যা করেছে, তাতে আমরা খুশি। আমি সবার কাছে দুইজনের জন্যই দোয়া চাই।


সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status