ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
মোবাইল চুরি ও ফেসবুক আইডি দখলে নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 4:07 PM

মোবাইল চুরি ও ফেসবুক আইডি দখলে নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার

মোবাইল চুরি ও ফেসবুক আইডি দখলে নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেপ্তার

মোবাইল ফোন চুরি করে ফেইসবুক আইডি দখলে নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে মোহাম্মদ ইয়াসিন নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

নারীদের প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ভিকটিমের মোবাইলে ধারণ করে রাখতো ইয়াসিন। পরে সেই মোবাইল নিয়ে সটকে পড়তো। চুরি করা সেই ফোন বিক্রির আগে ভিকটিমের ভিডিও কন্টেন্ট এবং ফেইসবুক আইডির দখল নিয়ে রাখতো সে।

আর এভাবেই দিনের পর দিন ওই তরুণীদের ব্লাকমেইল করতেন। একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট।

এসময় তার কাছে থেকে দুটি মোবাইল সেট ও দশটি সিম কার্ড উদ্ধার হয়।


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status