ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
কোতোয়ালি থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2020, 3:59 PM

কোতোয়ালি থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

কোতোয়ালি থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলা করেন রহিম নামে এক ব্যবসায়ী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, রহিম গত ১২ই অক্টোবর সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার সময় তিনজন রহিমের গতিরোধ করেন। তারা নিজেদের ঢাকা জেলার ডিবি পুলিশ পরিচয় দেন।

তারা রহিমের কাছে দুইলাখ টাকা দাবি করে। পরে রহিমের কাছে থাকা এক ভরি স্বর্ণের চেইন, নগদ ১৩ হাজার টাকা নিয়ে নেয়। তবে দুই লাখ টাকা না পেয়ে তারা রহিমকে রাত সোয়া ৯টার দিকে থানায় নিয়ে যায়।

পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রহিম তাদের ৫০ হাজার টাকা দিলেও তার বিরুদ্ধে ১০ ইয়াবার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। ১৭ দিন পর ৩০শে অক্টোবর জেলে থেকে মুক্তি পান রহিম।


সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status