ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 5:56 PM

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সম্প্রতি ফ্রান্স কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে বগুড়ার আদমদীঘি তৌহিদী জনতার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

সোমবার সকাল ১০টায় গোহাট প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল মহাসড়ক সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন আদমদীঘি ফয়জিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি ইব্রাহিম হোসেন, মুফতি মাহবুব, মাওলানা আল হেলাল জামালী, মুফতি রুহুল আমিন, মাওলানা ইউনুস আলী, হাফেজ সৈকত চৌধুরী প্রমুখ।

বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status