|
বরিশাল গৌরনদীতে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কাজী শামীম
|
![]() বরিশাল গৌরনদীতে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এ সময় তাকে স্বাগত জানান বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গৌরনদীতে অবস্থানকালে প্রধানমন্ত্রী উপজেলার সরিকল–বাটাজোর খালের দুই পার্শ্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় একই সঙ্গে আড়াই হাজার বৃক্ষরোপণ করা হয়। সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা লাগান। এছাড়াও পৃথক এক অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
