|
পূর্বশত্রুতার জেরে খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() পূর্বশত্রুতার জেরে খাজুরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। অভিযুক্ত রাব্বি সম্পর্কে রুবেল হোসেনের ছোট বোনের দেবর। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট কার্যক্রম সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে যশোর বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম প্রথম আলোকে বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কীসের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তার নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাব্বি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
