ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কিশোরগঞ্জে স্বামী-স্ত্রীকে অচেতন করে ডাকাতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 6:08 PM

কিশোরগঞ্জে স্বামী-স্ত্রীকে অচেতন করে ডাকাতি

কিশোরগঞ্জে স্বামী-স্ত্রীকে অচেতন করে ডাকাতি

কিশোরগঞ্জে বাসার গ্রিল কেটে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে চেতনানাশক স্প্রে করে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় মো. সুজন মিয়া (৩৬) ও তার স্ত্রীকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।

জানা গেছে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মো. সুজন মিয়া ও তার স্ত্রী লিজা আক্তার (৩২) রবিবার রাতের খাবার খেয়ে ভাড়া বাসায় ঘুমিয়ে পড়েন। একই বিল্ডিং-এ থাকা অন্য তিনটি বাসার লোকজন সোমবার সকালে ঘুম থেকে উঠে দরজা খোলার সময় টের পান সবকটি দরোজা বাইরে থেকে আটকানো। পরে অন্য বাড়ির লোকজন এসে দরজা খুলে দেয়। এ সময় একতলা ওই বিল্ডিংয়ের বাসিন্দা সুজনের ঘরের সামনের দিকে দু’টি গ্রিল কাটা দেখা যায়।

এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। ঘরে ঢুকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গ্রিল কেটে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছ বলে জানান, অন্য বাসার বাসিন্দারা।

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status