ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ইসলামপুরে জেন্ডার রেসপন্সিভ ঝুঁকিহ্রাস ও রেজিলিয়েন্স প্রশিক্ষন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 5:53 PM

ইসলামপুরে জেন্ডার রেসপন্সিভ ঝুঁকিহ্রাস ও রেজিলিয়েন্স প্রশিক্ষন

ইসলামপুরে জেন্ডার রেসপন্সিভ ঝুঁকিহ্রাস ও রেজিলিয়েন্স প্রশিক্ষন

জামালপুরের ইসলামপুরে দুইদিন ব্যাপী জেন্ডার রেসপন্সিভ ঝুঁকিহ্রাস ও রেজিলিয়েন্স প্রশিক্ষন শুরু হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহায়তায় বাংলাদেশ ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার(বিডিপিসি) আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে দুইদিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল। পৌর মেয়র আঃ কাদের শেক,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার,স্বাস্থ্য কর্মকর্তা ডা.এম আবু তাহের, অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস,বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম,ফিল্ড ফ্যাসিলিটেটর ডলি আক্তার, সসামাদ মিয়া,সিমিলিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারী দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষন পরিচালনা করেন বিডিপিসি পরিচালক মলয় চাকী। প্রশিক্ষনে জেন্ডার বিবেচনায় নারী পুরুষের দুর্যোগঝুঁকি,বিপদাপন্নতা ও সক্ষমতা,পরিবার ও সমাজে নারীর অবস্থা ও অবস্থান এবং জেন্ডার পরিপ্রেক্ষিতে দূর্যোগ ব্যবস্থাপনা রেজিলিয়েন্স, দুযোর্গ ব্যবস্থাপনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা,দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও বাস্তবায়ন সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status