ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা ও ভাঙচুর - আহত ২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 5:45 PM

ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা ও ভাঙচুর - আহত ২

ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা ও ভাঙচুর - আহত ২

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উঠেছে। ওই ঘটনায় ২জন আহত হয়েছে। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বেলাশিয়াপাড়ায় ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই গ্রামে মো. আবদুল বারেকের ছেলে মো. আবদুর রশিদ বাদি হয়ে ওই অভিযোগ করেন। প্রতিপক্ষের ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরো ১০-১৫জনকে আসামী করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে ওই হামলা চালানো হয় বলে জানা গেছে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মামলার বাদি আবদুর রশিদ ৮-১০দিন আগে তাদের বাড়ির পাশে তার বাবার জমিতে দুই কক্ষ বিশিষ্ট একটি টিনের ঘর নির্মান করেন। সেই থেকে তার পরিবারের লোকজন ওই ঘরে বসবাস করে আসছে।

ঘটনার দিন রবিবার (১৫ নভেম্বর) রাতে মো. আবদুর রশিদের ছোটভাই আবদুস শহীদ, ছোট বোন বিলকিছ ও ভগ্নিপতি তাইজ উদ্দিন ওই ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত দুইটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে দেশি অস্ত্রসস্ত্রে ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রতিপক্ষরা ওই ঘরে হামলা চালায়। ওই সময় তারা দা দিয়ে কুপিয়ে টিনের ঘরটি ছিন্নভিন্ন করে ফেলে। ঘটনার সময় হামলাকারীদের এলাপাথারী আঘাতে আবদুস শহীদ(২৮) ও তার ভগ্নিপতি তাইজ উদ্দিন আহত হন। ওই সময় তারা ঘরে এবং বিলকিছের সাথে থাকা টাকা ও স্বর্নলংকার ছিনিয়ে নেয়।

পরে, ৯৯৯এর মাধ্যমে খবর পেয়ে রাতেই ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মামলার বাদি জানান, বিভিন্ন বিষয়ে প্রতিপক্ষের সাথে তাদের বিরোধ চলে আসছে। পূর্ব শত্রুতার জের ও ভূমি জবরদখলের উদ্দেশ্যে ওই হামলাটি চালানো হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ওই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status