ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ভাতিঝির সঙ্গে প্রভু দেবার বিয়ের গুঞ্জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 November, 2020, 5:39 PM

ভাতিঝির সঙ্গে প্রভু দেবার বিয়ের গুঞ্জন

ভাতিঝির সঙ্গে প্রভু দেবার বিয়ের গুঞ্জন

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ৯ বছর পর ফের প্রভু দেবার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, খুব শীঘ্র নিজের ভাতিঝিকে বিয়ে করছেন কোরিওগ্রাফার-নির্মাতা-অভিনেতা প্রভু দেবা। ভাতিজির সঙ্গে প্রভু দেবার প্রেম চলছে বলেও শোনা যাচ্ছে। তবে সেই ভাতিঝির নাম এখনো প্রকাশ্যে আসেনি। প্রভু দেবাও এ বিষয়ে এখনো কিছু বলেননি।

১৬ বছর সংসার করার পর ২০১১ সালে স্ত্রী রামলতার সঙ্গে প্রভু দেবার ছাড়াছাড়ি হয়ে যায়। সেই সংসারে তিনটি সন্তান ছিল প্রভু দেবার। এর মধ্যে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে ২০০৮ সালে মারা যায় প্রথম সন্তান। স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকতেই তিনি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান। তার জেরেই রামলতা প্রভু দেবাকে ছেড়ে চলে যান। কিন্তু নয়নতারার সঙ্গেও প্রভুদেবার সম্পর্ক টিকেনি।
বর্তমান প্রভু দেবা তার পরিচালিত 'রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিটি নিয়ে ব্যস্ত। এতে নায়কের ভূমিকায় আছেন সালমান খান। এছাড়া দক্ষিণের বেশ কিছু ছবিতে অভিনেতা হিসেবে দেখা যাবে জাতীয় পুরস্কার জয়ী কোরিওগ্রাফার প্রভু দেবাকে।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status