|
সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা
নতুন সময় ডেস্ক
|
![]() সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা কনসার্ট। এর আগে প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীদের মধ্যপ্রাচ্যে কনসার্টের আয়োজন করেছে। বর্তমানে নতুন অ্যালবাম এবং বিশ্বব্যাপী আলোচিত ‘লাস মুজেরেস ইয়া নো লোরান অ্যালবামকে ঘিরে বিশ্ব সফরে ব্যস্ত সময় পার করছেন শাকিরা। তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সফল এই শিল্পী বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং লাতিন গ্র্যামি পুরস্কার। মিশরে প্রত্যাবর্তন নিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। তার এই ঘোষণার পর থেকেই মিশরের দর্শক এবং বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, গিজার পিরামিডে শাকিরার এই প্রত্যাবর্তন চলতি বছরের অন্যতম আলোচিত আন্তর্জাতিক সংগীত আয়োজনে পরিণত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
