|
মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা
নতুন সময় ডেস্ক
|
![]() মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা তাই ফ্রান্সের বিপক্ষে মরক্কোর বিদায়ের পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। স্টেডিয়ামের গ্যালারিতে কান্না শুরু করেন নোরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোখের জল মুছছেন তিনি। পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছেন। মরক্কোর লাল জার্সি গায়ে পুরো ম্যাচজুড়ে গ্যালারি থেকে দলকে সমর্থন দেন এই অভিনেত্রী। স্টেডিয়ামে পৌঁছাতেও তাকে ভোগান্তির মুখে পড়তে হয়। বস্টনের পথে তীব্র যানজটে আটকে গেলে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান। তবুও খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসতে সক্ষম হন। শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে লড়াই করে কোয়ার্টার-ফাইনালে ওঠা দলটি শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে শেষ হয় তাদের স্বপ্নযাত্রা। পরাজয়ের পরও মরক্কো দলের প্রতি নিজের গর্বের কথা প্রকাশ করেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি। উল্লেখ্য, গত এক বছর ধরে আশরাফ হাকিমি ও নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গনি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বিশেষ সভা অনুষ্ঠিত
অ্যাসেট প্রকল্পের বিসিএস ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত
সাতকানিয়ার বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষের দুর্দশা লাঘবে খাবার নিয়ে দুয়ারে ডিসি জাহিদ
নলডাঙ্গার পাটুলে ব্যাটারিচালিত চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
ফুলবাড়ীতে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বন্যার্ত মানুষের পাশে দীঘিনালা জোন, ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ
ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর রাকিব
