ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 12 July, 2026, 6:33 PM

ভূরুঙ্গামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে  বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১২ জুলাই) বিকাল ৩ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সহকারি পরিচালক পরিবার পরিকল্পনা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) মেজবাহ উদ্দিন   

 
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মানিক চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, পিএইচডি স্পেস টু লিড প্রকল্পের এসআরএইচ কো-অর্ডিনেটর রকিবুল আলম।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) মেজবাহ উদ্দিন বলেন,  পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে  আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করে সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান । একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং পরিবার কল্যাণ কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম, মা ও শিশুস্বাস্থ্য উন্নয়ন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের শাহনাজ বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আন্ধারীঝাড় ইউনিয়নের আব্দুল হক মন্ডল, পরিবার কল্যাণ পরিদর্শিকা পাইকের ছড়া ইউনিয়নের লায়লা ইয়াসমিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পাইকের ছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র তৌহিদুর রহমান কে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status