রাজধানীর টিকাটুলি এলাকার সুইপার কলোনিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সোমবার ১৬ নভেম্বর, দুপুর আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে বলে জানিয়েছেন সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান।
পুরাণ ঢাকার টিকাটুলি এলাকার সুইপার কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
তিনি জানান, দুপুরে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট সেখানে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে তদন্তের পরে।