ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মসজিদ থেকে আটক জামায়াতের ১৫ নেতাকর্মী কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 16 November, 2020, 4:16 PM

মসজিদ থেকে আটক জামায়াতের ১৫ নেতাকর্মী কারাগারে

মসজিদ থেকে আটক জামায়াতের ১৫ নেতাকর্মী কারাগারে

নাটোরের বড়াইগ্রামে মসজিদ থেকে আটক জেলা জামায়াতের সাবেক সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ১৬ নভেম্বর, আটকদের নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানযীম আলম তাবাসসুমের আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, রোববার রাতে উপজেলার জালশুকা জামে মসজিদ থেকে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি দেলোয়ার হোসেন খান, উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকসহ ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে এ সময় ধর্মীয় বই, দলের চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status