ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
জাসাস দলের নেতার উপর হামলার অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
প্রকাশ: Tuesday, 14 July, 2026, 8:16 PM

জাসাস দলের নেতার উপর হামলার অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

জাসাস দলের নেতার উপর হামলার অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন

নাটোরের নলডাঙ্গায় পৌর জাসাস দলের সাধারন সম্পাদক মোঃ আকবর আলী উপর হামলা,ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ও আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে,জাসাস দলের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন,চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজ মানববন্ধন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণসহ সাংবাদিক লাঞ্ছিত এবং রাতের আঁধারে নলডাঙ্গা পৌর জাসাসের সদস্য সচিব মোঃ আকবর আলীর উপর হামলা করে এবং মোটরসাইকেলসহ টাকা-পয়সা ছিনতাই করেন এবং মারধর করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে নলডাঙ্গা উপজেলা ও পৌর জাসাস এর আয়োজনে নলডাঙ্গা রেলওয়ে প্লাটর্ফমে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা আকবর আলী বাড়ি ফেরার পথে,নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে পথরোধ করে এবং লাঠিসটা ও দেশীয় অস্ত্রসহ অতর্কিতভাবে হামলা চালায়।

এসময় আকবর আলী প্রাণ বাঁচাতে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে বাবর আলী বাচ্চু তার দলবল নিয়ে আকবর আলীর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় জাসাস নেতার কাছ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ও ব্যবহারকৃত মোটরসাইকেল ছিনতাই করে,মর্মে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন,,নলডাঙ্গা পৌর জাসাস সাধারণ সম্পাদক নেতা আকবর আলী।

মানববন্ধনের বক্তব্য রাখেন,উপজেলা সমবায় দলের সভাপতি,মোঃ আনোয়ার হোসেন,পৌর সমবায়দলের সেক্রেটারী মোঃ নাহিদ ইসলাম,পৌর জাসাস দলের সভাপতি মোঃশাহিন মোল্লাসহ প্রমূখ।

এ বিষয়ে নলডাঙ্গা পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু,তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি নূরে আলম বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status